প্রকাশিত: ২৬/০২/২০১৯ ৮:১১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শনে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের আন্তর্জাতিক শিশুবিষয়ক সংস্থার (ইউনিসেফ) প্রধান নির্বাহী হেনরিয়েটা এইচ ফোর। চার দিনের সফরে তিনি সোমবার ঢাকায় পৌঁছান। এর পরপরই তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, হেনরিয়েটা বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। তিনি কক্সবাজারে অবস্থানকালে উখিয়া ও টেকনাফের বেশ কয়েকটি রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন করার কথা রয়েছে। সেখানে তিনি নির্যাতিত রোহিঙ্গা নারী,শিশুদের সাথে সময় কাটাবেন। এছাড়া তিনি কক্সবাজারে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার,জেলা সিভিল সার্জন সহ বিভিন্ন আইএনজিও কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন।

তিনি ২৬ ফেব্রুয়ারি ঢাকায় রওনা দিবেন। সেখানে সরকারের উচ্চপর্যায়ে বেশ কয়েকটি বৈঠক করার কথা রয়েছে ইউনিসেফ প্রধান হেনরিয়েটার।

বাংলাদেশ সফরের আগে গত জানুয়ারিতে ইউনিসেফ প্রধান নির্বাহী হেনরিয়েটা মিয়ানমার সফর করেন। গত ৩০ বছরে এটাই কোনো ইউনিসেফের প্রধানের মিয়ানমার সফর।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer