প্রকাশিত: ০৩/০৪/২০২০ ৮:৪৪ এএম , আপডেট: ০৩/০৪/২০২০ ৮:৪৬ এএম

প্রতি মাসে ১০ হাজার পরিবারকে মাসিক খাদ্য সহায়তা দেবেন বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীচরে খাদ্য বিতরণকালে তিনি এ ঘোষণা দেন। এ সময় ১ ট্রাক খাদ্য জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।
ডা. জাফরুল্লাহ বলেন, এখানে এক ট্রাক বিতরণ করা হয়েছে। এছাড়া আরো ৬ ট্রাক খাদ্য সামগ্রী গাইবান্ধা, শ্রীপুর, দৌলতদিয়াসহ বেশ কয়েকটি জেলায় পাঠানো হয়েছে। জনসমাগম যেন না ঘটে সে জন্য বিভিন্ন এলাকায় ডিসি সাহেবের সহায়তা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেব বলে জানান তিনি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, রাজধানীর ভাসমান মানুষদের বলব, আপনারা যেখানেই থাকেন দুই হাত দূরে দূরে থাকুন। আপনাদের খাবার পৌঁছে দেয়া হবে। আমাদের এক দিকে সামাজিক দূরত্ব প্রয়োজন আছে, সে সঙ্গে খেয়াল রাখতে হবে বৈষ্যমটা যেন না বাড়ে।

তিনি বলেন, দেশে যেহেতু কাজকর্ম নেই, সেজন্য আমরা স্থির করেছি প্রতি মাসে কমপক্ষে ১০ হাজার পরিবারকে এক মাসের জন্য খাদ্য সহায়তা দেব। এতে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি পিয়াজ, আধা কেজি লবণ, ১ কেজি ডাল, ১ লিটার তেল এবং শুকনা কিছু খাবার থাকবে।
যদি পরিবেশ স্বাভাবিক হয়ে যায় তাহলে তো ভালো। না হলে পর্যাক্রমে ৬ মাস দেয়া হবে।

ডা. জাফরুল্লাহ বলেন, সরকারের উচিৎ সর্বদলীয় কমিটি গঠন করা। জাতির এ সংকটময় মুহূর্তে আমরা কেউ আলাদা না, আমরা সবাই এক।

করোনা পরীক্ষার কিট প্রসঙ্গে জাফরুল্লাহ বলেন, পরাষ্টমন্ত্রী আমাদের সাহায্য করেছেন। আমরা চীন থেকে কাঁচামাল আনার ব্যবস্থা করেছি। আশা করছি ৫ই এপ্রিল কিট ঢাকায় পৌঁছাবে। যদি পৌঁছাতে পারে ১০ তারিখের মধ্যে নমুনা সরকারকে দিয়ে দেব। এ মাস শেষে ১ লাখ কিট তৈরি করতে পারব।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...