প্রকাশিত: ৩০/১১/২০২০ ২:২৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় এজলাসে না তুলেই ফিরিয়ে নেওয়া হয়েছে বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে।

সোমবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে কক্সবাজার টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপকে হাজির করার কথা ছিল।
এজন্য বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালত প্রাঙ্গণে আনা হয় তাকে।
দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, ওসি প্রদীপকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় তাকে এজলাসে তোলা হয়নি।

প্রসঙ্গত, ‘ঘুষ ও দুর্নীতির’ মাধ্যমে প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। মামলায় প্রদীপের সঙ্গে তার স্ত্রীকেও আসামি করা হয়েছে। প্রদীপ কারাগারে যাওয়ার পর থেকে চুমকি পলাতক রয়েছে

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer