প্রকাশিত: ০৭/০১/২০১৯ ৭:৫৪ এএম

উখিয়া নিউজ ডটকম:;
রোহিঙ্গা অধ্যুষিত জনপদ উখিয়ায় ঝুঁকিপূর্ণ সড়কের কোন উন্নয়নতো হচ্ছেই না বরং খানাখন্দে ভরা সড়কে প্রতিনিয়ত ঘটছে জীবননাশের মতো দূর্ঘটনা।গত বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়ার শীলের ছড়া সংযোগ সড়ক এলাকায় ছাড়পোকা ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে। উখিয়া স্বাস’্য কমপেস্নক্স সূত্রে জানা যায়, গুরম্নতর আহত অবস’ায় পশ্চিম ডিগলিয়ার ছৈয়দ হোছন (২২), কোর্টবাজারের মো. খাইরম্নল (২৫), ডিগলিয়ার হারম্নন রশিদ (২২), জালিয়াপালংয়ের মোক্তার মিয়া (২৫), খোন্দকার পাড়ার আয়ুব খোন্দকার (৪০), রম্নমখাঁ মনির মার্কেট এলাকার মাইমুনা আকতার বৃষ্টি (১৯), পশ্চিম ডিগলিয়ার আব্দুর রহিম (৪৫) সহ ৭ জন যাত্রীকে কক্সবাজার সদর হাসপাতালে স’ানানত্মর করা হয়েছে। উখিয়া স্বাস’্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে মো. রফিক (২৭), ফকির আহমদ (৫০) ও ইয়াছমিনসহ তিনজন আহত যাত্রীকে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, যানবাহন দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। কোর্টবাজার ট্রাক মালিক শ্রমিক সমিতির সভাপতি মো. শাহজাহান জানান, ২০১৭ সালের ২৫ আগস্টের পর রোহিঙ্গা আশ্রয়কে কেন্দ্র করে এনজিও সংস’ার ভারী ত্রাণবাহী যানবাহন চলাচলের ফলে লিংক রোড থেকে পালংখালী পর্যনত্ম দীর্ঘ ৪৫ কিলোমিটার সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তিনি বলেন, এ সড়কে যাত্রীরা কোনভাবেই নিরাপদ নয়। সড়ক ও জনপথ বিভাগ সংশিস্নষ্টরা বলছেন, ১০ টন পণ্যবাহী যানবাহন চলাচল উপযোগী সড়কে ২৫ টন ওজনের পণ্য নিয়ে প্রতিদিন শত শত ত্রাণবাহী যানবাহন ক্যাম্পে ঢুকছে। যার ফলে সড়কটির কাপের্টিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, থাইংখালী স্টেশনের কবরস’ানস’ সড়কে একটি নিম্নমানের কালভার্ট তৈরি করেছে সড়ক ও জনপথ বিভাগ। ওই কালভার্টটি ধ্বসে পড়ে সেখানে বড় ধরনের সড়ক ধ্বসের কারণে গত এক মাসে ১৮টি সড়ক দূর্ঘটনা ওই স’ানে সংঘটিত হলেও কর্তৃপড়্গের টনক নড়েনি। নিরাপদ সড়ক চাই এর সংগঠনের পড়্গে অধ্যড়্গ হামিদুল হক চৌধুরী জানান, ইতিমধ্যে সড়ক ও জনপদ বিভাগ সড়ক মেরামতের নামে তাদের বুলডোজার দিয়ে খানাখন্দে সৃষ্ট হওয়ায় কার্পেটিং তুলে ফেলে সড়কের পাশে স’প করে রেখেছে। যা যাত্রীদের জন্য আরো শংকার কারণ হয়েছে বলে তিনি মনে করেন।
এব্যাপারে জানতে চাওয়া হলে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, কক্সবাজার টেকনাফ সড়ক সম্প্রসারণ ও সংস্কার করার জন্য ৪শ৮৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যতদ্রম্নত সম্ভব কাজ শুরম্ন করা হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...