প্রকাশিত: ০৮/০৩/২০২২ ৯:৩১ এএম

চেক প্রতারণা মামলায় দণ্ডিত চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ মার্চ) নগরীর কোতোয়ালী থানার আবেদিন কলোনি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, চেক প্রতারণার অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলায় ববিতা বড়ুয়াকে ২০২১ সালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। এছাড়া তাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

এসব মামলার সাজা পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
ববিতা বড়ুয়া রাজনীতির পাশাপাশি বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত আছেন বলে জানা যায়।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer