উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/১১/২০২৪ ৮:৩৯ এএম

টাকা নিয়ে পণ্য সরবরাহ না করা, চেক জালিয়াতিসহ প্রতারণার মামলায় দেশের শীর্ষস্থানীয় চাল ব্যবসায়ী আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানার পুলিশ।

আব্দুর রশিদ চালকল মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও রশিদ এগ্রো ফুডের কর্ণধার। কুষ্টিয়া মডেল থানার ওসি সিহাবুর রহমান সিহাব জানান, চাল ব্যবসায়ী আব্দুর রশিদের নামে অনেক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে রাজশাহীর পুঠিয়া থানার কৃষি উদ্যোক্তা আতিকুর রহমানের চেক জালিয়াতির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, কৃষি উদ্যোক্তা আতিকুর রহমান ফিড মিলের কাঁচামাল কেনার জন্য আব্দুর রশিদকে চেকের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৮৬৭ টাকা অগ্রিম দেন। টাকা নেওয়ার পর দেড় বছর ধরে তিনি কোনো পণ্য দেননি। টাকা ফেরত চাইলেও সাড়া দেননি রশিদ। পরে ২০২৩ সালের ১৩ আগস্ট রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আব্দুর রশিদ ও তাঁর ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা করেন আতিকুর রহমান। ওই মামলায় আদালত সমন জারি করলেও হাজির হননি আব্দুর রশিদ। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অবশেষে পলাতক রশিদকে গতকাল পুলিশ গ্রেপ্তার করল।

পুলিশ সূত্র জানায়, আব্দুর রশিদের নামে সারাদেশে অন্তত ১১০টি মামলা রয়েছে। বিভিন্ন মামলায় তাঁর নামে শতাধিক ওয়ারেন্ট থাকলেও আওয়ামী লীগ আমলে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ঘনিষ্ঠ হওয়ায় ছিলেন ধরাছোঁয়ার বাইরে। অবশ্য কিছু মামলায় তিনি জামিনও নিয়েছিলেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...