প্রকাশিত: ০৭/০৭/২০২২ ৯:৫১ এএম

প্রতারকের খপ্পরে পড়ে ৩০০ জন এবার হজে যেতে পারলেন না। শেষ ফ্লাইট চলে গেছে গত মঙ্গলবার। কোটা পূরণ হওয়ার পরও তাদের হজে পাঠানোর নামে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এই প্রতারক এজেন্সিগুলো ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে ৩০০ জনের ভিসা করানোর চেষ্টা করলেও সৌদি সরকারের কোটা শেষ হওয়ায় ভিসা পায়নি।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হজে যাওয়ার জন্য টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন ৩০০-এর মতো হজযাত্রী। যারা প্রতারণা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে হজযাত্রীদের কাছ থেকে তথ্য নিয়ে ট্রাভেলস কোম্পানিসহ অন্য যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হজযাত্রীদের হয়ে কাজ করবে ধর্ম মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বারবার সতর্ক করার পরেও প্রায় ৩০০ (এখন পর্যন্ত খবর অনুযায়ী) হজযাত্রীকে প্রতারণা করার উদ্দেশ্যে কিছু অসাধু চক্র এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনিবন্ধিত বেনামি এজেন্সি (আল হেলাল এজেন্সি) এবং নিবন্ধিত এজেন্সি মারিয়া, আরবি টুরস ইত্যাদি সংস্থা হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন না করেই হজে পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ সব চক্রের বিরুদ্ধে মন্ত্রণালয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সুত্র: ইত্তেফাক

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer