প্রকাশিত: ২৪/০৬/২০১৯ ৭:৩৩ পিএম

বার্তা পরিবেশক::
নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া মধ‌্যমপাড়া গ্রামের বাসিন্দা ও বেসরকারি এনজিও সংস্থা আব্দুল্লাহ ফাউন্ডেশনের সাবেক চাকুুুুরীজীবি,ব‌্যবসায়ী জয়নাল আবেদীনের বিরুদ্ধে গত ১৬ জুন সামাজিক যোগাযোগ মাধ‌্যম ফেইসবুক, এরপর কয়েকটি অনলাইন ও প্রিন্ট সংবাদ মাধ্যমে বিভিন্ন শিরোনামে ইয়াবা সংক্রান্ত খবর প্রচার হয়।সংবাদে উপস্থাপিত তথ্যের সাথে আমার কর্মকান্ডের কোন মিল নেই।স্থানীয় একটি প্রতিপক্ষ মহল সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছে।অত‌্যন্ত পরিতাপের বিষয় যে ,আমি ও আমার পরিবারের ৫ ভাই বিভিন্ন এনজিওতে চাকরিরত।সমাজের প্রতিষ্টিত ব‌্যবসায়ী। ২০১১সালের ১৮ ডিসেম্বর আমার বাবা মৃত‌্যু বরণ করেন। আমার বাবা মারা যাবার পর সব ভাইয়ের অংশ থেকে জমি বিক্রির টাকা, চাকুরির টাকা ও ব‌্যাংক থেকে টাকা নিয়ে যৌথভাবে একটি বাড়ি করতেছি। প্রায় তিন বছর সময়েও এখনো বার্ড়ি নির্মাণ কাজ শেষ করতে পারিনি।এমতাবস্থায় আমাকে জড়িয়ে ইয়াবা কারবারি আখ্যায়িত করে সংবাদ প্রকাশ ও প্রচারের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি।উক্ত সংবাদ গুলোর ব্যাপারে জনপ্রতিনিধি, সচেতন জনসাধারণ,আইনশৃঙ্খলা বাহিনী সহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী-
জয়নাল আবেদীন
পিতা-মৃত জাফর আলম
বেতবনিয়া মধ‌্যম পাড়া, ঘুমধুম, নাইক্ষ‌্যংছড়ি, বান্দরবান

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...