প্রকাশিত: ২২/০৬/২০১৯ ৩:৪৬ পিএম

গত কিছুদিন আগে নিউজ কক্সবাজার ও দৈনিক একুশের বাণীসহ বেশ কয়েকটি অনলাইন পত্রিকায় টেকনাফের হুন্ডি ব্যবসা সিকান্দর পরিবারের নিয়ন্ত্রেণে সংবাদে আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃত ঘটনা এই যে আমার বড় ছেলে সিকান্দর সহ অন্য ছেলেরাও দীর্ঘ দিন যাবত বিদেশে ব্যবসায়ী ও শ্রমিক হিসেবে কর্মরত। তারা যুগ যুগ ধরে সেখানে কাজ করে দেশের জন্য রেমিট্যান্স সহ নিজের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। আমার বড় ছেলে সিকান্দর দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে বিদেশে অবস্থান করছে। সেখানে তিনি দোকানের বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয় ব্যবসায় নিয়োজিত। দীর্ঘ দিনের তার জমানো টাকা দিয়ে তার গ্রামের বাড়িতে একটি বাড়ি করছে। এবং বাইরে যে অল্প জায়গা গুলো ক্রয় করেছে সেগুলো তারা কয়েকজন মিলে শেয়ার করে নিয়েছে। আর আমার অন্যান্য ছেলেরাও দীর্ঘদিন যাবত বিদেশে থেকে কাজ করে টাকা আয় করছে। এবং ব্যাংকের মাধ্যমে বৈধ লেনদেন করে নিয়মিত সরকারকে কর দিয়ে আসছে। যা প্রশাসন তদন্ত করলে বের হয়ে আসবে। আমার পরিবারের কেউ অবৈধ হুন্ডি ব্যবসায় জড়িত নই। আমার পরিবার যদি অবৈধ হুন্ডি ব্যবসায় জড়িত থাকে তাহলে প্রশাসন তদন্ত করুক। আমরা দুষি হলে আইনগত ভাবে যে শাস্তির মুখামুখি হতে হয় আমরা হব ইনশাল্লাহ। ইতি মধ্যে প্রশাসন টেকনাফের হুন্ডি ব্যবসায়ীদের নাম ও তালিকা প্রকাশ করেছে। সেখানে আল্লাহর রহমতে আমার পরিবারের কারো নাম নেই। এর মুল কারণ আমার পরিবার ও ছেলেরা কোনো অপকর্মে জড়িত নই। যেটা প্রশাসন অধিকতর তদন্ত করলে সত্যটা বের হয়ে আসবে। আমরা শুধু প্রতিপক্ষের যড়যন্ত্রের স্বীকার। সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে এলাকার কিছু লোক পূর্ব শত্রুতার জের ধরে আমাদের হয়রানি করার চেষ্টা করছে। প্রকৃত পক্ষেই সেই লোকেরাই অনেক অপকর্মে জড়িত। যেটা তদন্ত করলে বের হয়ে আসবে। শেষে আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী
আবু সিদ্দিক মেম্বার
বাহারছড়া উত্তর শীলখালী,টেকনাফ, কক্সবাজার।

পাঠকের মতামত

অচল কক্সবাজার সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্স, ঝুঁকিতে পর্যটকদের জরুরি সেবা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষের ...

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...
Single Page Footer