গত ১০ মার্চ উখিয়া ক্রাইম নিউজ ডট কম নামক নিউজ অনলাইন পোর্টালে প্রকাশিত সীমান্তের ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রক রুবেল ও আপেলকে গ্রেফতারে বেরিয়ে আসবে গুরুত্বপূর্ণ তথ্য শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হওয়ায় ইহার জোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।
আমার দু’সন্তান রুবেল ও আপেল কে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তারা কখনো কোন সময় ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিল না, বর্তমানেও নেই। পারিবারিক দ্বন্ধ ও শত্রুতামূলক এবং হয়রানী করার কু-উদ্দেশ্যে এহেন অসত্য সংবাদ ছাপিয়েছে।
বাস্তব ঘটনা হচ্ছে, আমার মেয়ে এসএসসি পরীক্ষার্থী তানিয়া সুলতান তারমিন কে দীর্ঘদিন ধরে স্থানীয় বখাটে যুবক ইউনুছ স্কুলে যাওয়ার পথে ইভটিজিং ও কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ০৬ মার্চ দুপুরে ইউনুছের নেতৃত্বে একদল দূর্বৃত্ত আমার বাড়িতে অনধিকার প্রবেশ করে এসএসসি পরীক্ষার্থী মেয়েকে অপহরণের চেষ্টা চালায়। মা হাসিনা বেগম বাঁধা দেয়ার চেষ্টা করলে দূর্বৃত্তরা তাকেও মারধর, স্বর্ণালংকার ছিনতাই ও শ্লীতাহানি করে। আহত মাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এব্যাপারে আহত হাসিনা বেগম বাদী হয়ে গত ১০ মার্চ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মো: আলম প্র: এবাদউল্লাহ বৈদ্যের ছেলে আবদুল গফুর, সুলতান আহমদ প্র: মাক্কা, মো: আইয়ুব ও ইউনুছ কে আসামী করে মামলা দায়ের করা হয়।
উক্ত সত্য ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ও মামলা থেকে রেহায় পেতে আসামীরা সুপরিকল্পিতভাবে আমার দু’ছেলের বিরুদ্ধে মানহানিকর মিথ্যা সংবাদ ছাপিয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এহেন মিথ্যা সংবাদের জোর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি মিথ্যা সংবাদ পড়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমার অনুরোধ রহিল।
প্রতিবাদকারী
সুলতান আহমদ ড্রাইভার
গ্রাম- শিলেরছড়া, ৬নং ওয়ার্ড
রাজাপালং, উখিয়া।

পাঠকের মতামত