প্রকাশিত: ১৮/০১/২০১৮ ৪:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৫৫ এএম

৬৫ টাকার ডালে ৯৩ টাকার প্যাকেট’ শিরোনামে গত সোমবার কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল। সংস্থাটির সিনিয়র ম্যানেজার (কমিউনিকেশনস অ্যান্ড মিডিয়া) শারারাত ইসলাম স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, তারা স্বচ্ছ ক্রয়প্রক্রিয়ার মাধ্যমে সর্বনিম্ন দরদাতার কাছ থেকে ডালসহ বিভিন্ন পণ্য কিনেছে।

তাই ৬৫ টাকা কেজি দরে খোলাবাজার থেকে কোনো ডাল কেনার অভিযোগ ভিত্তিহীন।
প্যাকেট খরচ ৯৩ টাকা প্রসঙ্গে এনজিওটির প্রতিবাদপত্রে বলা হয়েছে, সরবরাহকারীরা পণ্যগুলো কক্সবাজারের গুদাম পর্যন্ত পৌঁছে দিয়েছে। সেখান থেকে উখিয়া পর্যন্ত পরিবহন খরচসহ প্যাকেজিং খরচ বাবদ তারা ৯৩ টাকা খরচ প্রাক্কলন করেছে। কার্যক্রম শেষে যথাযথ নিরীক্ষার মাধ্যমে সব খাতের খরচ বিবরণীসহ চূড়ান্ত আয়-ব্যয়ের প্রতিবেদন এনজিও ব্যুরোতে জমা দেওয়া হবে। তাই প্যাকেজিংয়ে ১৬ টাকার বদলে ৯৩ টাকা খরচ করে ১৭ লাখ টাকা পকেটে ভরার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

প্রতিবেদকের বক্তব্য

কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. আলী হোসেন স্বাক্ষরিত সরেজমিন তদন্ত প্রতিবেদন থেকে সংবাদটি করা হয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই। ডিসির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘১৩৩ টাকা কেজির ডাল দেয়ার কথা থাকলেও সরেজমিনে কিছু ৮৫ টাকা কেজির ব্র্যান্ডেড (তীর মার্কা) ডাল আর কিছু খোলাবাজারের ৬৫ টাকা কেজির মোটা ডাল পাওয়া যায়। প্যাকেজিংয়ের খরচ ৯২.৯৬ টাকা ধরা হলেও প্রকৃত খরচ হয় ১৬ টাকা।

বিঃদ্র: প্রতিবেদনটি কালেরকন্ঠ থেকে সংগ্রহ করে উখিয়া নিউজ ডটকম প্রকাশ করে ছিল। তাই কালেরকন্ঠের প্রতিবাদটি হুবহু প্রকাশ করা হল।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer