ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০২/২০২৬ ২:৩৬ পিএম

কক্সবাজারের পেকুয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মা-সহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া-মগনামা সড়কের আনর আলী মাতবর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম তাহাসিন(২)।

সে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পালাকাটা গ্রামের আবদুল হকের মেয়ে। দুর্ঘটনায় তার মা আনারকলিও গুরুতর আহত হয়েছেন।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, তারা ঈদগাঁও উপজেলার পালাকাটা এলাকার বাড়ি থেকে কুতুবদিয়ায় নানার বাড়িতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ‘বলাকা সার্ভিস’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিতে থাকা আরো তিন শিশুসহ মোট সাতজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাহাসিনকে মৃত ঘোষণা করেন।

আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer