প্রকাশিত: ১৬/১১/২০১৯ ২:৪৩ পিএম

দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে বিদেশ থেকে বিমানে পেঁয়াজ আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘পেঁয়াজের দাম বৃদ্ধিতে যে সমস্যা দেখা দিয়েছে, তা নিরসনে কার্গো বিমান ভাড়া করে আমরা পেঁয়াজ আনা শুরু করেছি। আগামীকাল বা পরশুর মধ্যে বিমানে পেঁয়াজ এসে পৌঁছাবে। পেঁয়াজ বিমানে উঠে গেছে, কাজেই আর চিন্তা নাই।’

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সব দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে এটা ঠিক, কিন্তু আমাদের দেশে কী কারণে এত অস্বাভাবিকভাবে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে, তা জানি না। এটি রুখতে আমরা ব্যবস্থা নিয়েছি।’

তিনি বলেন, ‘যারা পেঁয়াজ হোল্ডিং করে দু’পয়সা কামাতে চায়, তাদের এটাও চিন্তা করতে হবে পেঁয়াজ তো পচে যাবে। মানুষকে এই কষ্ট দেওয়া কেন? কারা এর পেছনে আছে, সেটা আমাদের দেখতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘যখন আমরা এগিয়ে যাই, তখন একটা ইস্যু তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। সবাইকে অনুরোধ করবো, এই চেষ্টা যেন করা না হয়। এর পেছনের কারণ কী, তা খুঁজে বের করতে হবে।’

সরকারপ্রধান বলেন, ‘ইন্ডিয়াতেও পেঁয়াজের দাম অনেক বেশি। সেখানে ১০০ রুপিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। শুধু একটি স্টেটে একটু দাম কম। কারণ ওই স্টেটের পেঁয়াজ বাইরে যেতে দেওয়া হয় না।’

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer