ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৫/২০২৩ ৩:০০ পিএম

দাম না কমলে দুই এক দিনের মধ্যেই পেঁয়াজ আমদানির বিষয়ে সিদ্ধান্ত, জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। রবিবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি একথা জানান।

কৃষিমন্ত্রী জানান, পেঁয়াজের সিন্ডিকেট নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ভেতরে ভেতরে ব্যবস্থা নেয়া হচ্ছে। তার মতে, পেঁয়াজের দাম সর্বোচ্চ ৪৫ টাকা হওয়া উচিত। কোনো অবস্থাতেই পেঁয়াজের কেজি ৮০ টাকা মেনে নেয়া যায় না।

মন্ত্রীর আশা, আমদানি করা হলে পেঁয়াজের দাম ৪০ থেকে ৪৫ এর নিচে নেমে আসবে। জানান, গত বছরের তুলনায় দুই লাখ টন পেঁয়াজ কম উৎপাদন হয়েছে। বছরজুড়ে ৩০ লাখ টন পেঁয়াজ প্রয়োজন হয় জানিয়ে মন্ত্রী বলেন, ভুট্টা ও সরিষা উৎপাদন বাড়ায় পেঁয়াজের উৎপাদন কম হয়েছে।

নিষেধাজ্ঞা প্রসঙ্গে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাস্তবতা বুঝবে। তার আশা আর কোনো নিষেধাজ্ঞা আসবে না। এলে মেনে নিয়েই চলতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন কোনোদিনই দেশে হবে না। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। সরকার সহযোগিতা করছে বলেও মন্তব্য করেন কৃষিমন্ত্রী

পাঠকের মতামত

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...