প্রকাশিত: ০২/০১/২০২০ ১:২৮ পিএম

সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য এবার পুলিশ সপ্তাহে ১১৮ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিপিএম-পিপিএম পদক দেয়া হবে। এজন্য যে চূড়ান্ত তালিকা করা হয়েছে তাতে নিজের নাম না দেখে নাখোশ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন কক্সবাজারের মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর। সেখানে ন্যায়বিচার ও পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।

চিঠিতে ওসি প্রভাষ চন্দ্র ধর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে অবৈধ অস্ত্র উদ্ধার ও জলদস্যু আত্মসমর্পনে তার ভূমিকার কথা তুলে ধরেন।

গত ২৩ নভেম্বর মহেশখালীর কালারমারছড়ায় পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অস্ত্রের কারিগরসহ ৯৬ জন ডাকাত আত্মসমপর্ণ করেছেন। এ সময় তারা ২০৮টি আগ্নেয়াস্ত্র, ৪৩০টি গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম জমা দিয়েছেন। এ ঘটনায় মহেশখালী থানায় ৩৬টি মামলা রুজু করা হয়। আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপিসহ স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি প্রভাষ চন্দ্র ধর যমুনা নিউজকে জানান, আমি জীবনের ঝুঁকি নিয়ে জলদস্যুদের আত্মসমর্পনে বাধ্য করেছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আত্মসমর্পন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা পুলিশের সুপার ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মহোদয়ের পক্ষ থেকে আমার নাম পুরস্কারের জন্য প্রেরণ করা হয়েছিল। কিন্তু সেটি কেন্দ্র থেকে বাদ পড়ে। আমার প্রত্যাশা, আমার অবদানের স্বীকৃতি দেয়া হবে।

আগামী ৫ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহে ১১৮ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর রেকর্ডসংখ্যক ৩৪৯ পুলিশ সদস্যকে পদক দেয়া হয়েছিল। তা নিয়ে তৈরি হয়েছিলো বিতর্কও।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, যোগ্য সদস্যদের যাচাই-বাছাই করেই চূড়ান্ত হয়েছে তালিকা। এ সংক্রান্ত একটি গেজেটও প্রকাশ করা হবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...