প্রকাশিত: ১৫/১২/২০২১ ৭:৪৫ এএম

রাজধানীর গুলশানে মধ্যরাতে বেপরোয়া গতিতে বিএমডব্লিউ হাঁকিয়ে পুলিশ সার্জেন্টের বাবাকে চাপা দেন বিচারপতির ছেলে। ঘটনার ১২ দিনেও অভিযোগ নেয়নি পুলিশ

রাজধানীর গুলশানে মধ্যরাতে বেপরোয়া গতিতে বিএমডব্লিউ হাঁকিয়ে নারী পুলিশ সার্জেন্টের বাবাকে চাপা দেন বিচারপতির ছেলে। সেই দুর্ঘটনায় এক পা হারিয়ে এখন মৃত্যুপথযাত্রী মনোরঞ্জন হাজং। ঘটনার ১২ দিনেও মামলা করতে পারেনি ভুক্তভোগী সার্জেন্ট মহুয়া হাজং।

ওই নারী সার্জেন্টের অভিযোগ, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তার অভিযোগ আমলে নিচ্ছেন না কর্মকর্তারা। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ২টার পর বনানীর চেয়ারম্যান বাড়ি সড়কে মনোরঞ্জন হাজংকে মোটরসাইকেলসহ চাপা দেয় একটি বিএমডব্লিউ। সে সময় গাড়িতে ছিলেন এক নারীসহ তিনজন। গাড়িটি চালাচ্ছিলেন বিচারপতির ছেলে সাইফ হাসান। পরবর্তীতে পথচারীরা গাড়ির ড্রাইভার ও গাড়িটিকে আটক করে পুলিশে দেয়। কিন্তু কিছুক্ষণ পর বিচারপতির ছেলে ও তার বন্ধুদের ছেড়ে দেয় পুলিশ। আর আহত মনোরঞ্জনকে পাঠানো হয় পঙ্গু হাসপাতালে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বনানীর চেয়ারম্যান বাড়ির ইউলুপের পাশে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন মনোরঞ্জন। এ সময় হঠাৎ একটি প্রাইভেট কার এসে তাকে চাপা দেয়। এতে কোমরের নিচের অংশ থেঁতলে যায় তার। হাসপাতালে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিজিবির সাবেক হাবিলদার মনোরঞ্জন হাজং। কেটে ফেলা হয়েছে তার একটি পা। ঘটনার আগের দিন করেছিলেন হার্ট অ্যাটাক। বর্তমানে তাকে বারডেম হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে মৃত্যুঞ্জয় হাজং বলেন, “বাবার বাম পায়ের হাঁটুর হাড় ভেঙে গেছে। ডান পায়ের অবস্থাও খারাপ।”

পুলিশের সার্জেন্ট ও ভুক্তভোগীর মেয়ে মহুয়া হাজং বলেন, “তিন দফায় বনানী থানায় মামলা করার জন্য গেলেও পুলিশ অভিযোগ নেয়নি। অভিযুক্তরা প্রভাবশালী ব্যক্তির সন্তান। আমার বাবার সাথে যা হয়েছে তার ন্যায়বিচার পাবো কিনা সে ব্যাপারে সন্দিহান।”

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে গুলশান বিভাগ পুলিশের উপ-কমিশনার আসাদুজ্জামান জানান, এ ঘটনার প্রাথমিক তদন্ত এখনও শেষ হয়নি। তদন্ত শেষ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...