প্রকাশিত: ২৪/০৫/২০১৭ ৯:২৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪০ পিএম
Single Page Top

নিউজ ডেস্ক::
আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতর কেন্দ্র করে সব ধরনের চাঁদাবাজি বন্ধে তৎপর থাকার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

মঙ্গলবার বিকেলে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃগ্ধখলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় তিনি এ নির্দেশ দেন। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি।

আইজিপি বলেন, মহাসড়ক যানজটমুক্ত রাখা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি, থ্রি হুইলার ও ইজিবাইক ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ রাখতে হবে। সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের সুবিধার্থে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশ কোনো যানবাহন তল্লাশি করবে না। মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ বিশেষ তৎপর থেকে দায়িত্ব পালন করবে।

ফরমালিন ও রাসায়নিক উপাদান মিশ্রিত ফল, ভেজাল ইফতার ও অন্যান্য খাদ্যদ্রব্যবিরোধী মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন তিনি। ঢাকা মহানগরসহ সারাদেশে চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ, পকেটমার ও অজ্ঞান পার্টির তৎপরতা প্রতিরোধ এবং বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। -সুত্র: সমকাল

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer