প্রকাশিত: ১০/১২/২০১৯ ৯:৩০ এএম

বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলী করা হয়েছে। ৯ ডিসেম্বর, ২০১৯ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলী করা হয়।

এ আদেশ অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক নিবাস চন্দ্র মাঝিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), পুলিশ অধিদপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন অর রশিদকে ময়মনসিংহ রেঞ্জে, পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. মাসুদুর রহমান ভূঞাকে বিশেষ শাখায় (এসবি), রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. নিশারুল আরিফকে পদোন্নতি দিয়ে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশান ব্যাটালিয়নে (এসপিবিএন), পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আমিনুল ইসলামকে পদোন্নতি দিয়ে একই অধিদপ্তরে, ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক সালেহ্ মোহাম্মদ তানভীরকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ আমিনকে পদোন্নতি দিয়ে পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), মো. হারুন-অর-রশীদকে পদোন্নতি দিয়ে হাইওয়ে পুলিশ ইউনিটে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলমকে পদোন্নতি দিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), বিশেষ শাখার অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এ জেড এম নাফিউল ইসলামকে পদোন্নতি দিয়ে একই শাখায় এবং চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবুল ফয়েজকে বিশেষ শাখায় বদলী করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer