প্রকাশিত: ১২/০৭/২০১৬ ৯:২২ পিএম , আপডেট: ১২/০৭/২০১৬ ৯:২৩ পিএম

policঢাকা: বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। পুলিশ সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হককে নারায়ণগঞ্জের পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম ময়মনসিংহের পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো: মাহবুব আলমকে টাঙ্গাইলের পুলিশ সুপার ও পুলিশ সদর দফতরের এআইজি মো: আনিছুর রহমানকে মেহেরপুরের পুলিশ সুপার করা হয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার মো: মিজানুর রহমানকে রংপুরের, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বর্তমানে পুলিশ সুপার পদে (পদোন্নতিপ্রাপ্ত) সঞ্জিত কুমার রায়কে বান্দরবানের, ঝিনাইদহের পুলিশ সুপার মো: আলতাফ হোসেনকে সাতক্ষীরার, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: মিজানুর রহমানকে ঝিনাইদহের, সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞাকে রাজশাহীর ও সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনাকে চট্টগামের পুলিশ সুপার করা হয়েছে।

এসবির বিশেষ পুলিশ সুপার মো: মনিরুজ্জামানকে সিলেটের পুলিশ সুপার, বাগেরহাটের পুলিশ সুপার মো: নিজামুল হক মোল্যাকে খুলনার পুলিশ সুপার, ঢাকার রেলওয়ে রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়কে বাগেরহাটের পুলিশ সুপার, লালমনিরহাটের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার, রংপুরের আরআরএফ কমান্ড্যান্ট এস এম রশিদুল হককে লালমনিরহাটের পুলিশ সুপার মেহেরপুরের পুলিশ সুপার মো: হামিদুল আলমকে দিনাজপুরের পুলিশ সুপার করা হয়েছে।

এছাড়া, দিনাজপুরের পুলিশ সুপার মো: রুহুল আমিনকে পুলিশ সদর দফতরে এআইজি পদমর্যাদায় পদায়ন, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জায়েদুল আলমকে মুন্সীগঞ্জের পুলিশ সুপার, মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারকে নাটোরের পুলিশ সুপার, নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জীকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার শাহ মিজান শাফিউর রহমানকে ঢাকার পুলিশ সুপার করা হয়েছে।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...