নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯/০৪/২০২৫ ৬:০৭ পিএম , আপডেট: ২৯/০৪/২০২৫ ৬:০৮ পিএম

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১২ কর্মকর্তা ও সদস্যের সঙ্গে ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ (আইজি ব্যাজ) পাচ্ছেন নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকার কৃতি সন্তান ও সিএমপি পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ।

আসন্ন পুলিশ সপ্তাহে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম তার হাতে এই ব্যাজ পরিয়ে দেবেন। একই মঞ্চে সিএমপি কমিশনার হাসিব আজিজও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) গ্রহণ করবেন।

রোববার পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিএমপি’র যাঁরা এবার আইজি ব্যাজ পাচ্ছেন তাঁরা হলেন: পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ, চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন , কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিম, কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মো. রুবেল আফ্রাদ, ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির এসআই আহলাদ ইবনে জামিল, এসআই মো. জিয়া উল হক, কনস্টেবল মো. জাকির হোসেন, কনস্টেবল রানা হামিদ, সিএমপি উত্তর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহাংগীর, সিএমপি সোয়াট টিমের এএসআই দেওয়ান মো. হোসেন এবং কনস্টেবল মোহাম্মদ ইমরান।

জানা গেছে, ২০২৪ সালের ১১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ এই ব্যাজ প্রদান করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, ব্যাজপ্রাপ্ত পুলিশ সদস্যদের আগামী ৩০ এপ্রিল (বুধবার) সকাল ৯টায় রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ওয়ার্কিং ইউনিফর্ম পরিধান করে উপস্থিত থাকতে বলা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ...

টেকনাফে যুবলীগের ঝটিকা মিছিল ঘিরে বিজিবি-পুলিশের ওপর হামলা, আটক ৩

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিজিবি ও পুলিশের সদস্যদের ...

উখিয়ায় যুবদল নেতা ফয়েজ-জয়নালের অনুসারীদের অস্ত্রের মহড়া, প্রকাশ্যে গুলি, বন্ধ দোকানপাট

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে দুই যুবদল নেতার অনুসারীদের মধ্যে বিরোধের জেরে প্রকাশ্যে অস্ত্রের ...

রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোরশেদুল হককে আজীবনের জন্য বহিষ্কার

কক্সবাজারের রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোরশেদুল হককে সংগঠনের সব পর্যায়ের পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও ...