প্রকাশিত: ১৬/০৭/২০১৯ ৭:১৯ পিএম

পুত্রবধূর সঙ্গে ঝগড়া, উপজেলা ভাইস চেয়ারম্যানের আত্মহত্যা
ছেলের বউয়ের সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পিলু মমতাজ শিউলী(৫০)।

তিনি চন্দন বাইশা ইউপি সদস্য তোজাম্মেল হোসেনের স্ত্রী।

মঙ্গলবার সকাল ৭টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে বগুড়া শহরের ফুলদিঘী এলাকায় বাসার সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন পিলু মমতাজ। পরে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করে স্বজনরা।

স্থানীয়রা জানান, মৃত পিলু মমতাজের ছেলে বিজিবিতে চাকরি করেন। ছেলের বউকে নিয়ে তিনি বগুড়া শহরের ফুলদীঘিতে ভাড়া বাসায় বসবাস করেন। বৃহস্পতিবার দুপুরের পর ছেলের বউ এর সঙ্গে পিলু মমতাজের সাংসারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হয়। এরপর নিজে ঘরে ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে আত্মহত্যার চেষ্টা করেন। বাসার লোকজন বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

পিলু মমতাজ শিউলীর বড় ভাই হেলাল উদ্দিন জানান, সাংসারিক ঝামেলা নিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালে ভর্তির পর অনেকটা সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু, মঙ্গলবার ভোর রাতে তার অবস্থার অবনতি হয় এবং সকাল ৭ টার দিকে মারা যান।

সারিয়াকান্দি থানার ওসি আল- আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,তার মৃত্যু সম্পর্কে এখনও থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...