প্রকাশিত: ১৩/০২/২০২২ ১০:০৬ এএম

কক্সবাজারের টেকনাফ হ্নীলা এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল ও ১৪ শ` ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব। এসময় ১টি ম্যাগাজিনও উদ্ধার করা হয়।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন।

আটক সৈয়দ আহমদ (৪২) টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা সুলতান আহমদের ছেলে।

মো. বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে টেকনাফের হ্নীলা নয়াপাড়া ক্যাম্পে অভিযান চালানো হয়। র‍্যাবের অভিযান টের পেয়ে পালানোর চেষ্টা করলে সৈয়দ আহমদকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা শপিং ব্যাগ ও দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল ও ১৪ শ’ ইয়াবা এবং ১টি ম্যাগাজিনও উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...
Single Page Footer