প্রকাশিত: ১৯/১১/২০২১ ৮:৪০ এএম

আলোচিত সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং তদন্ত কর্মকর্তা সন্তুষ কুমার চাকমাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)তে বদলি কার হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে ‍সিটিজি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন সিএমপি’র মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আরাফাতুল ইসলাম।

তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পিবিআই তদন্ত কর্মকর্তা সন্তুষ কুমার চাকমাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)তে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, পিবিআই কর্মকর্তার উপর অনাস্থা জানিয়ে আবেদন করেছিলো বাবুল আক্তার। তার স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার অধিকতর তদন্তের দায়িত্ব অন্য কোনো সংস্থাকে দিতে দাবি করেন তিনি।

গত রোববার (১৪ নভেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে এই আবেদন করেন বাবুল আক্তারের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি জানান, পিবিআইয়ের বদলে মামলাটি সিআইডি বা র‌্যাব বা অন্য কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করানোর জন্য আবেদন করা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer