সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ৬:০১ পিএম , আপডেট: ২৮/০৬/২০২৪ ৬:২২ পিএম

পিতার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের উপনির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির চৌধুরী।

আজ শুত্রুবার জুমার নামাজের পর মরহুম পিতা নুরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারতের মাধ্যম আসন্ন রাজাপালং ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন নুরুল ইসলাম চৌধুরীর বড় ছেলে উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর বড় ভাই হুমায়ুন কবির চৌধুরী।

এ সময় উখিয়া উখিয়া কেন্দ্রীয় মসজিদের খতিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা হুমায়ুন কবির চৌধুরীর সাথে ছিলেন। পরে তিনি সবার সাথে কৌশল বিনিময় করেন এবং দোয়া চান।

ইতিমধ্যে উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী মনোনয়ন ফরম জমা ৪ জুলাই, যাচাই-বাছাই ৫ জুলাই,আপিল ৬ থেকে ৮ জুলাই, আপিল নিষ্পত্তি ৯ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১১জুলাই, এবং ভোটগ্রহণ ২৭ জুলাই। এবার ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...