উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/১১/২০২৩ ১০:৩৯ এএম

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে মন্তব্য করায় চট্টগ্রামের বাঁশখালীর চম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা শেষে গণভবন গেটে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে শিষ্টাচার বহির্ভূত, অশোভন যে বক্তব্য দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হচ্ছে। তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের শিষ্টাচার বহির্ভূত আচরণ করা মোটেও উচিত নয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যেকোনো সম্মানিত ব্যক্তি। তিনি কূটনীতিক হোক, আর যেই হোক, তার বিরুদ্ধে কোনো শিষ্টাচার বহির্ভূত বক্তব্য হতে পারে না।

ওবায়দুল কাদের বলেন, দলীয় প্রধানের পক্ষ থেকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার হরতালবিরোধী মিছিল ও প্রতিবাদ সমাবেশে দেওয়া বক্তব্যে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেন।

সমাবেশে তার দেওয়া সাড়ে ১৮ মিনিটের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়।

বক্তব্যে তিনি বিএনপি-জামায়াতের পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রাষ্ট্রদূত পিটার হাস ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করেন। এর আগে মুজিবুল হক চৌধুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ইভিএম বোতাম চেপে দেওয়ার জন্য ভোটকেন্দ্রে তার লোক থাকবে বলে আলোচনায় আসেন

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...

জাতিসংঘে আলোচনা নয়, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তার তাগিদ

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। ...