প্রকাশিত: ০৪/০২/২০২০ ২:১১ পিএম

পায়ুপথে এক হাজার ৪২৫ পিস ইয়াবা এনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্মড পুলিশের হাতে আটক হয়েছেন হেলাল উদ্দিন (৩২) নামে এক যাত্রী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিমানবন্দর থানায় এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আটক হেলাল কক্সবাজারের উখিয়া থানার আশারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

তিনি জানান, সোমবার বিকেলে হেলাল উদ্দিন নামে ওই যাত্রী বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী এলাকায় ঘোরাফেরা করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত আর্মড পুলিশ সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। কিন্তু তিনি অস্বীকার করেন। পরবর্তীতে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি তার পায়ুপথে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। উখিয়ার খালেদা (২৫) নামে জনৈক মাদক ব্যবসায়ী তাকে এই ইয়াবা ঢাকায় পৌঁছানোর জন্য দেন বলে তিনি জানিয়েছেন। খালেদার স্বামী আলমগীর (৩০) ঢাকার মিরপুরের ১২ নম্বর সেকশন থেকে গ্রহণ করার কথা ছিল বলে হেলাল জানায়। বিনিময়ে সে ১৫ হাজার টাকা পেত। পরবর্তীতে বিশেষ প্রক্রিয়ায় পায়ুপথ থেকে ওই ইয়াবা বের করে আনা হয়।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...