প্রকাশিত: ২৭/০৪/২০২২ ৩:৩৯ এএম , আপডেট: ২৭/০৪/২০২২ ৩:৪২ এএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং’এ পাহাড়খেকো সন্ত্রাসীদের হামলায় এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছে। সংগঠিত ঘটনায় ছোট ভাই ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক বড় ভাইকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে আহতের পরিবার দাবি করেছে। আহত অজ্ঞান অবস্থায় বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, ২৬ এপ্রিল ২০২২ রাজাপালং এর কুতুপালং ৯নং ওয়ার্ড পশ্চিম পাড়ায় সকাল সাড়ে ১১টার দিকে একদল ভূমিদস্যু কর্তৃক মাটি কাটার পাহাড়ের প্রায় ৩৫ ফুট উপর থেকে পরিকল্পিত ভাবে লাথি, কিল, ঘুষি মেরে নীচে ফেলে দেয়া হয় মৃত খগেন্দ্র বড়ুয়ার পুত্র জুনু বড়ুয়া’কে।
হামলাকারিরা হলো মংচানু বড়ুয়া (৪৫), বানু বড়ুয়া (৫০), সুর্যদন বড়ুয়া (৪৩), রাজু বড়ুয়া (২৭) ও সজিব বড়ুয়া (২৬)।
নির্মম হামলার শিকার জুনু বড়ুয়া (৬৬)’কে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে এ্যাম্বুলেন্সযোগে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে এনে রেফার ভর্তি করা হয়।

অভিযোগ রয়েছে, প্রতিদিন সন্ধ্যা থেকে রোহিঙ্গা শ্রমিক দিয়ে পাহাড়ের মাটি কাটা হয়। অভিযুক্তদের ১০১, ১০২, ১০৩, ৭০৪০ সিরিয়ালসহ ৬/৭টি অবৈধ ডাম্পার রয়েছে। এসব ডাম্পার দিয়ে প্রতিনিয়ত পাহাড় কেটে সাবাড় করা হচ্ছে। শশ্মানরোডের পাহাড় কর্তনের দৃশ্য নিয়মিত। এসব পাহাড় খেকোদের কারণে চরম ঝুঁকিতে রয়েছে পল্লী বিদ্যুৎ এর খুঁটি। অভিযুক্তদের গড়া পশ্চিম পাড়ায় পাহাড় কেটে ৩ তলা বাড়ির কাজ প্রায়ই শেষের দিকে রয়েছে।
মংচানু বড়ুয়ার ছেলে ম্যাসেন্জারে প্রতিনিয়ত মাইকের বড়ুয়া প্রকাশ (আপ্পু) প্রাণনাশের হুমকি দিচ্ছে জেঠাতো ভাই ভূলো বড়ুয়াকে। সংগঠিত ঘটনা বন বিভাগ এবং স্থানীয় মেম্বার হেলাল উদ্দিন অবগত রয়েছে

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer