প্রকাশিত: ১৪/০৬/২০১৭ ৩:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩১ পিএম

ডেস্ক রিপোর্ট::
রাঙামাটির মানিকছড়িতে পাহাড়ধসে দুই কর্মকর্তাসহ নিহত চার সেনা সদস্যের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার দাফন করা হবে। তাদের মধ্যে দু`জনের মরদেহ বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে।

আইইএসপিআর এর সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত দুই সেনা কর্মকর্তার মরদেহ বৃহস্পতিবার সকাল ১০টায় বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে। এ ছাড়া অন্য দু’জনের মরদেহ পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হবে। অাজ সামরিক বাহিনীর ব্যবস্থাপনায় তাদের মরদেহ হেলিকপ্টার যোগে গ্রামের বাড়িতে পাঠানো হবে।

এর আগে আজ (বুধবার) বেলা পৌনে ১১টায় হেলিকপ্টারযোগে তাদের মরদেহ ঢাকায় আনা হয়েছে। পরে ঢাকার সেনাকুঞ্জ মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, রাঙামাটিতে পাহাড়ধসে উদ্ধার কার্যক্রম চালানোর সময় গত মঙ্গলবার দুই কর্মকর্তাসহ চার সেনাসদস্য নিহত হন। ওই ঘটনায় আরও ১০ সেনা সদস্য আহত হয়েছেন এবং সৈনিক মো. আজিজুর রহমান এখনও নিখোঁজ রয়েছেন।

এ ছাড়া পার্বত্য এলাকার তিন জেলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer