নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ২৪/০৮/২০২৩ ৫:৪৮ পিএম

নাইক্ষ‌্যংছড়ি উপজেলায় সরকারী নির্দেশ অমান্য করে পাহাড় কাটা ও বালি উত্তোলনের অপরাধে ঘুমধুম ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম মেম্বারের ১’বছর কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৪ আগষ্ট) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের আজুখাইয়া ফকিরপাড়া এলাকায় ইটভাটা সংলগ্ন স্থানে পাহাড় ও টিলা কর্তন ও মোচনের দায়ে এ আদেশ দেন বিজ্ঞ আদালত।

কারাদন্ডাদেশ পাওয়া ব্যক্তি হলেন,আবুল কালাম চৌধুরী (৪০), পিতা: মৃত ইমাম উদ্দিন -কে এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা কর্তৃক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ -এর ধারা ৬ (খ) অনুযায়ী ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এসময় পাহাড় ও টিলা কর্তন বা মোচন এবং অবৈধভাবে বালু উত্তোলনসহ এ সংশ্লিষ্ট কার্যক্রম থেকে নিবৃত্ত থাকার জন্য উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান ব্যক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিজ্ঞ বিচারক এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...