প্রকাশিত: ১৯/১১/২০১৯ ৯:৪৮ এএম

এখন থেকে পাসপোর্ট ভেরিফিকেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সম্পন্ন হয়েছে কি না, তা জানতে পুলিশের কাছে ধরনা দিতে হবে না। মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে আবেদনকারীকে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সিএমপি এসএমএস বার্তা প্রেরণের এই উদ্যোগ গ্রহণ করেছে। সিএমপির জনসংযোগ শাখা হতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পাসপোর্ট ভেরিফিকেশন ও পুলিশ ক্লিয়ারেন্স অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করা হলেও ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার তথ্যটি সঠিক সময়ে না জানার কারণে বিলম্ব সম্বন্ধে ভুল ধারণার সৃষ্টি হয়।

সকল ক্ষেত্রে হয়রানি ও অহেতুক বিলম্ব নির্মূল করার জন্য ভেরিফিকেশন সমাপ্ত হলে সেই তথ্যটি সরাসরি প্রার্থীর মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এতে পাসপোর্ট আবেদনকারী জানবেন- কোন তারিখে এবং কোন স্মারকে তার ভেরিফিকেশন প্রতিবেদন সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে প্রেরণ করা হয়েছে এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদনকারী জানবেন তার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডেলিভারির জন্য প্রস্তুত।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer