প্রকাশিত: ০৪/০৮/২০১৭ ৫:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪২ পিএম

নিউজ ডেস্ক::
সিলেটে অনুপ্রবেশকারী ২ রাখাইন তরুণীকে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টাকালে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার আলমপুরস্থ সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে তাদেরকে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল বলেন, মনোয়ারা বেগম ও মর্জিনা বেগম নামে ভুয়া জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্র দিয়ে বাংলাদেশি পাসপোর্ট তৈরির চেষ্টা করে মায়ানমারের আরাকান রাজ্য থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী ২ তরুণী। গোপন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট অফিস থেকে তাদেরকে আটক করা হয়।

মনোয়ারা বেগম পরিচয়কারী তরুণীর জাতীয় পরিচয়পত্রে সিলেট নগরীর রায়নগর এলাকার মিতালী ৫ নম্বর বাসার বাসিন্দা আনোয়ার হোসেন ও নারগিস হোসেনের কন্যা উল্লেখ করা রয়েছে। এতে তার জন্মতারিখ ১৯৯৫ সালের ২০ এপ্রিল উল্লেখ করা হয়েছে। অন্যজন নিজেকে একই এলাকার মিতালী ৫৬ নম্বর বাসার ৪র্থ তলার শেখ মাহমুদ হাছান ও হামিদা বেগমের মেয়ে বলে দাবি করেছেন। এ সময় তিনি নিজেকে মর্জিনা বেগম দাবি করে সেই নামে একটি জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ প্রদান করেন। এতে তার জন্মতারিখ ১৯৯৭ সালের ১ মার্চ উল্লেখ রয়েছে।

ওসি আরো বলেন, জিজ্ঞাসাবাদে তারা মায়ানমার থেকে অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। আরোও বিস্তারিত জিজ্ঞাসাবাদে নতুন তথ্য পাওয়া যেতে পারে।

এ ব্যাপারে কোনো মামলা না হলেও প্রস্তুতি চলছে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি। সুত্র; পরিবর্তন

পাঠকের মতামত

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer