প্রকাশিত: ০৩/০২/২০২২ ৮:০৫ পিএম

পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ জানায়, আরমানের কাছ থেকে ভেরিফায়েড জন্মনিবন্ধন সনদ পাওয়া গেছে। পাসপোর্টের আবেদনে আরমানের মায়ের জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করা আছে। যা নির্বাচন কমিশনের সার্ভারের তথ্যের সঙ্গে মিলে গেছে।

চট্টগ্রামে পাসপোর্ট করতে যাওয়ার অভিযোগে মো. আরমান নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছে ভেরিফায়েড জন্মনিবন্ধন সনদ জব্দ করা হয়েছে।

মনসুরাবাদ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম।

পাসপোর্ট অফিসের পরিচালক আবু সাইদ নিউজবাংলাকে বলেন, ‘আরমান নামে এক যুবক পাসপোর্টের আবেদন করতে এলে আমরা তাকে সন্দেহ করি। পরে যাচাই-বাছাই করে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নিশ্চিত হই সে রোহিঙ্গা নাগরিক।’

সাইদ জানান, আরমানের কাছ থেকে ভেরিফায়েড জন্মনিবন্ধন সনদ পাওয়া গেছে। যেখানে স্থায়ী ঠিকানা হিসেবে সন্দ্বীপের হরিশপুর লেখা। পাসপোর্টের আবেদনে আরমানের মায়ের জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করা আছে। যা নির্বাচন কমিশনের সার্ভারের তথ্যের সঙ্গে মিলে গেছে।

সাইদ বলেন, ‘জিজ্ঞাসাবাদে সে (আরমান) জানিয়েছে তার মায়ের এক পরিচিতজনের মাধ্যমে জন্মনিবন্ধনসহ যাবতীয় কাগজপত্র সংগ্রহ করেছে। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি। আবেদনে উল্লেখ করা তার মায়ের জাতীয় পরিচয়পত্র নম্বর নির্বাচন কমিশনের সার্ভারে পাওয়া গেছে। আরমানের জন্মনিবন্ধন সনদও অনলাইনে ভেরিভায়েড। আমরা তাকে পুলিশে দিয়েছি।’

ডবলমুরিং থানার ওসি আবুল কাশেম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারা এই রোহিঙ্গা যুবকের কাগজপত্র তৈরিতে জড়িতে তাদের খুঁজে বের করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...