প্রকাশিত: ০৮/০৭/২০১৯ ৮:৩২ এএম


রংপুর বিভাগীয় পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে বিভ্রান্তিমূলক তথ্য দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন ৩ রোহিঙ্গা নারী। রোববার বিকেলে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ তাদের রংপুর মেট্রোপলিটন পুলিশের কাছে সোপর্দ করেছে।

রংপুর বিভাগীয় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক নুরুল হুদা জানান, তিন নারী দুপুরে পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার জন্য আসেন। এসময় তারা তিনটি জাতীয় পরিচয় পত্র দেখান। তাদেরকে সন্দেহ হলে আমি জিজ্ঞাসাবাদ করি। কিন্তু তারা এনআইডির তথ্য সম্পর্কে কোন সদুত্তর দিতে পারেন নি। এমনকি তারা বাংলাদেশ সম্পর্কেও কোন তথ্য দিতে পারেননি।

এক পর্যায়ে রোহিঙ্গা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তারা কিছু তথ্য দিলে আমার সন্দেহ আরও বেড়ে যায়। পরে বিষয়টি যাছাইবাছাই করে আমরা অবহিত হই তারা এনআইডি জালিয়াতি করে পাসপোর্ট করার চেষ্টা করেছিল। পরে তাদের আরপিএমপির কোতয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এনআইডি অনুযায়ী যে তথ্য পাওয়া গেছে তা হলো রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের কুলশা গ্রামের নুর হামিদ ও ফাতেমা বেগমের কন্যা তাসমিন আরা বেগম(২৪), একই গ্রামের নুরুল ইসলাম ও কুলসুম বেগমের কন্যা শারমিন বেগম(২০) ও সামসুল আলম ও রশিদা বেগমের কন্যা সুমাইয়া আখতার(১৯)।

আরপিএমপির কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...