প্রকাশিত: ১৫/০১/২০১৮ ৮:২২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:০৫ এএম

উখিয়া নিউজ ডটকম::

নগরীতে পাসপোর্ট করতে এসে আটক মো. হামিদ হোসেন (২০) নামের এক রোহিঙ্গা তরুণসহ ৩০ রোহিঙ্গাকে গতকাল রবিবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার সুপ্রভাতকে এ তথ্য জানান।
পাসপোর্ট করতে আসা রোহিঙ্গা তরুণ আটকের ব্যাপারে ডবলমুরিং থানা ওসি এ.কে.এম মহিউদ্দিন সেলিম সুপ্রভাতকে বলেন, শনিবার দুপুরে সন্দেহজনক ঘোরাঘুরি অবস’ায় মো. হামিদ হোসেন নামের এক রোহিঙ্গা তরুণকে আটক করা হয়। পরে সেই তরুণ পাসপোর্ট তৈরি করতে নগরীতে এসেছে বলে স্বীকার করে। তাকে আমরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির মাধ্যমে কক্সবাজারে ফেরত পাঠিয়েছি।
অন্যদিকে পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, হাসপাতালের পুলিশ ক্যাম্পের সামনে থেকে দুই থানায় আটক চারজনসহ ৩০ রোহিঙ্গাকে হানিফ পরিববহনের একটি বাসযোগে কক্সবাজারে ফেরত পাঠানো হয়। তাদের মধ্যে নগরীতে আটক চারজন হলো- মো. ইউহান (১৮), আবদুস শুক্কুর (১৮), সাবের (১৮) ও মো. হামিদ হোসেন (২০)। এদের মধ্যে ইউহান, শুক্কুর ও সাবেরকে পাহাড়তলী থানা ও হামিদকে ডবলমুড়িং থানা আটক করে। বাকী ২৬ জন রোগী ও রোগীর স্বজন।’

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...
Single Page Footer