উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১/০৩/২০২৩ ১২:৫৬ পিএম

বাগেরহাটে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আমিনা আক্তার জিগার (১৫) নামে এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে ওই তরুণীকে আটক করা হয়।

আমিনা আক্তার জিগার কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জাদিমুরা ক্যাম্পের খোকন রাহামাতুল্লাহর মেয়ে।

আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, আমিনা আক্তার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের মো. খোকন ও সাদিয়া বেগমের সন্তান পরিচয়ে জন্মনিবন্ধন তৈরি করে পাসপোর্টের আবেদন করে। তার কাছে বলইবুনিয়া ইউনিয়ন পরিষদ থেকে ইস্যু করা জন্মনিবন্ধন সনদ রয়েছে। এ চক্রের সঙ্গে বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের চৌকিদার মো. মিজান, ইউডিসি উদ্যোক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব জড়িত বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

চৌকিদার মো. মিজান বলেন, ‘পাসপোর্ট অফিসে ওই তরুণীর সঙ্গে আমি গিয়েছিলাম। কিন্তু সে যে রোহিঙ্গা, তা আমি জানতাম না।’

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক এ কে এম আবু সাইদ বলেন, সকালে পাসপোর্ট করতে আসে ওই তরুণী। তার আচরণ সন্দেহজনক হওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হয়। একপর্যায়ে বোঝা যায় ওই তরুণী বাংলাদেশি নাগরিক নয়। পরে যাচাই-বাছাই করে তার পরিচয় নিশ্চিত হয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘পাসপোর্ট অফিস থেকে আটক করে তরুণীকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এর আগে ২০১৮ সালের ১৫ মার্চ চারজন, ২০২০ সালের ১২ মার্চ ১২ জন এবং ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর ১৫ জন রোহিঙ্গাকে বাগেরহাট থেকে আটক করা হয়েছিল। পরে তাদের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।

পাঠকের মতামত

 

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...