প্রকাশিত: ২৩/০৭/২০১৭ ৯:১১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২২ পিএম

বিশেষ প্রতিবেদক::
তত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান প্রয়াত বাংলাদেশের প্রধান বিচারপতি মুহম্মদ হাবিবুর রহমান বলেছিলেন-‘এতদঞ্চলে অশিক্ষার জন্য শিক্ষিত লোকরাই দায়ি। কেননা শিক্ষিত লোকরা একবার নগরে গেলে গ্রামে ফিরেন না। কিন্তু ব্যতিক্রম হচ্ছে প্রয়াত শিক্ষানুরাগি মঈনুদ্দিন আহমদের সন্তানরা। তারাই আজ গ্রামে নিজেদের অর্থায়নে গড়ছে শিক্ষা প্রতিষ্টান।’
২০১০ সালের এপ্রিলে প্রয়াত প্রধান বিচারপতি মুহম্মদ হাবিবুর রহমান যে প্রতিষ্টানটির উদ্ভোধনী অনুষ্টানের বক্তব্যে এমন কথা বলেছিলেন, সেই প্রতিষ্টানেই প্রথম বছরে ৬৭ জন শিক্ষার্থী এইচ,এস,সি পাশ করে ফলাফলে কক্সবাজারে দ্বিতীয় স্থান লাভ করেছে। এমন গর্বিত শিক্ষা প্রতিষ্টানটি হচ্ছে টেকনাফ সীমান্তের নাফ নদী তীরের মঈনুদ্দীন মেমোরিয়াল কলেজ।
২০১৫-১৬ সালে কলেজটিতে এইচ,এস,সি’র প্রথম ব্যাচের যাত্রা শুরু হয়। গতকাল রবিবার ঘোষিত এইচ,এস,সি’র ফলাফল হচ্ছে কলেজটির জন্য একটি মাইলফলক। কলেজের ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭ জনই উত্তীর্ণ হয়েছে। যদিওবা জিপিএ-৫ কেউ পায়নি তবুও কলেজের পাশের হার দাঁড়িয়েছে শতকরা ৯১.৫৬। কক্সবাজার সরকারি কলেজের পাশের হার হচ্ছে শতকরা ৯২ জন। এ হিসাবে মঈনুদ্দিন মেমোরিয়াল কলেজ জেলায় দ্বিতীয় স্থান লাভ করেছে।
কলেজটির প্রতিষ্ঠাতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য ড. ফরিদ উদ্দিন আহমদ জানান, কলেজের ৪২ জন ছাত্রের মধ্যে ৩৫ জন পাশ করেছে। আর যে ৭ জন পরীক্ষার্থী পাশ করেনি তারা শুধু মাত্র ইংরেজি বিষয়েই খারাপ করেছে। তিনি জানান, কলেজের ৩২ জন ছাত্রীর মধ্যে সবাই পাশ করেছে। কলেজে বাণিজ্য বিভাগে পাশের হার হচ্ছে শতে শতভাগ।
টেকনাফের হ্নীলার বাসিন্দা মুক্তিযুদ্ধের অন্যতম সংগটক এবং বিশিষ্ট শিক্ষানুরাগি প্রয়াত মঈনুদ্দিন আহমদের তিন সন্তান কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হ্নীলায় দুই একর জমি দান করেন কলেজটির জন্য। প্রয়াত শিক্ষানুরাগি মঈনুদ্দিন আহমদের জেষ্ট্য সন্তান ড. প্রফেসর ফরিদ উদ্দিন আহমদ জানান-‘আমাদের পৈত্রিক জমিতে নিজেদের অর্থায়নে পিতার নামেই কলেজটি গড়ে তোলা হয়েছে।’ বর্তমানে কলেজটি চলছে মঈনুদ্দিন ট্রাষ্টি বোর্ডের মাধ্যমে। আগামী ৫ আগষ্ট কলেজের এইচএসসি উত্তীর্ণদের বিদায় এবং নবীণদের বরণ অনুষ্টান অনুষ্টিত হবে। এই অনুষ্টানে কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অংশ গ্রহণের কথা রয়েছে।

পাঠকের মতামত

 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...