প্রকাশিত: ১৫/১০/২০২১ ৯:৫৪ এএম

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ থেকে পালিয়ে দালালের মাধ্যমে কুতুপালং যওয়ার সময় দুই নারীসহ ৩ রোহিঙ্গা এবং এক দালালকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভাসানচরের পার্শ্ববর্তী জঙ্গল থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

আটকরা হলেন— ভাসানচর আশ্রয়ণের ৭৫ নম্বর ক্লাস্টারের আবু সিদ্দিক (১৯), রেহানা বেগম (১৯) ও আয়েশা খাতুন (৫৫)। আটক দালাল ৮ নম্বর ক্লাস্টারের মো. রফিক (২৮)।

পুলিশ সুপার জানান, দালালের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের ৭৫ নম্বর ক্লাস্টার থেকে কয়েকজন রোহিঙ্গা কুতুপালং যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযানকালে ভাসানচরের ৭৫ নম্বর ক্লাস্টারের পাশের একটি জঙ্গল থেকে এক দালালসহ ৩ রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ড ও এপিবিএন সিভিল টিমের সদস্যরা।

আটক দালাল ও রোহিঙ্গাদের সিআইসি অফিসের মাধ্যমে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানান জেলা পুলিশ সুপার।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer