প্রকাশিত: ০১/০৪/২০২২ ৯:২৬ পিএম

প্রেস বিজ্ঞপ্তিঃ

পালং মেডিকেল ইনস্টিটিউটের অঙ্গপ্রতিষ্টান পালং কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটের “কমিউনিটি প্যারামেডিক কোর্স’র” দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউটের চেয়ারম্যান মুহাম্মদ ছলিম উল্লাহ সুজনের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভালুখিয়া পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান জামাল। প্রধান বক্তা ছিলেন, রেজুরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অমৃত কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলার সাবেক সভাপতি সৈয়দ মো.নোমান।
বক্তারা বলেন, দুই বছরের কোর্সের পর কমিউনিটি প্যারামেডিকরা প্রাথমিক স্বাস্থ্যসেবা, সাধারণ রোগের চিকিৎসা, পরিবার পরিকল্পনা সেবা, গর্ভকালীন সেবা, প্রসবকালীন ও প্রসবোত্তর সেবা এবং নবজাতকের স্বাস্থ্যসেবার কাজ দক্ষতার সঙ্গে করতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এই কমিউনিটি প্যারামেডিকরা রোগীর অবস্থা পর্যবেক্ষণের পর তাদের সঠিক সময়ে সঠিক চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ প্রদান (রেফার) করতে সক্ষম।

এই কমিউনিটি প্যারামেডিকদের সরকার পরিবার পরিকল্পনা ও নবজাতকের স্বাস্থ্যসেবা প্রদানসহ দেশের কমিউনিটি ক্লিনিকে নিয়োগ দিতে পারে। যেহেতু তাদের দুই বছরের কোর্স করা রয়েছে, ফলে তাদের অতিরিক্ত কোনো প্রশিক্ষণের প্রয়োজন হবে না। ফলে দক্ষ নার্সের যে সংকট রয়েছে, সেটি দূর হবে এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা রয়েছে, সেটি পূরণেও এটি সহায়ক হবে।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন কমিউনিটি প্যারামেডিক কোর্সের ১ম ব্যাচের ছাত্র মোহাম্মদ সোহেল, গীতাপাঠ করেন ডিপ্লোমা ইন সায়েন্স এন্ড মিডওয়াইফারী কোর্সের প্রথম ব্যাচের ছাত্রী ঝুমকি দে, ত্রিপাঠক পাঠ করেন কমিউনিটি প্যারামেডিক কোর্সের ১ম ব্যাচের ছাত্রী রেনি বড়ুয়া।

বিভাগীয় প্রধান প্রভাষক শুভংকর বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক/শিক্ষিকা ও কর্মকর্তাদের মধ্যে উপস্হিত ছিলেন, শিখা ছিদ্দিকী, সোমা আক্তার, ডাঃ শামীম নেওয়াজ বাপ্পা, শফিকুর রহমান, মন্জিলা খাতুন, দিপ্তী দে, ডাঃ ফিরোজ মাহমুদ, নুরুল আবছার, ইমরান হোসেন রুবেল প্রমুখ।

অরিয়েন্টেশনে নবীনদের ফুল দিয়ে বরণ করেন ১ম ব্যাচের ছাত্র/ছাত্রীরা। নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...

কক্সবাজারে এসপি কার্যালয়ের পাশেই ইয়াবার ডেরা, ১০ চালানে পাঠানো হয় ২০ লাখ ইয়াবা

কক্সবাজার শহরের বাহারছড়া পর্যটন নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত। এখানে রয়েছে পুলিশ সুপার (এসপি) কার্যালয়, ...