প্রকাশিত: ২০/০৪/২০১৭ ৬:৫৪ এএম , আপডেট: ২০/০৪/২০১৭ ৮:১৫ এএম

নিউজ ডেস্ক::
উখিয়ার পালংখালী স্টেশনে বুধবার অনষ্ঠিত হওয়া মাদক ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধনে পালংখালীর চিন্হিত ইয়াবা ব্যবসায়ীদের অংশগ্রহন করায় শংকা প্রকাশ করেছেন পালংখালী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন জুয়েল। তিনি তার ফেসবুক আইডিতে লিখেছে, “আজ বিকেলে এক ঝাঁক নবীন ইয়াবা ব্যবসায়ী ও সেবন কারীদের নিয়ে ঐতিহাসিক মানব বন্ধন অনুষ্ঠিত হয়ে গেল পালংখালী স্টেশন চত্বরে। পালংখালী বাসী শংকিত। এই লজ্জা রাখি কোথায়।”
এদিকে সাম্প্রতিক সময়ে উখিয়ার বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত এসব মানববন্ধনে তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীদের নিয়ে কথিত মানববন্ধন নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাদের উদ্দেশ্য নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। বিভিন্ন স্থান থেকে লোকজন এনে মানববন্ধনে লোক সমাগম দেখানোর চেষ্টা করা হয়েছে। তাই সদ্য সৃষ্টি হওয়া মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির এই উদ্যোগের আদৌ সফল হবে কিনা সেটিই প্রশ্ন?

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer