প্রকাশিত: ০৭/০৭/২০১৯ ১০:৩১ পিএম , আপডেট: ০৭/০৭/২০১৯ ১০:৩২ পিএম

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার শেখ রাসেল ওয়ান্ডারল্যান্ড পৌর শিশু পার্কে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় স্কুল কলেজের শিক্ষার্থীসহ শতাধিক তরুণ-তরুণীকে আটক করা হয়।

পরে অবশ্য তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ও সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। আজ রোববার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বায়েজুদুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বায়েজুদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে শিশু পার্কটিতে অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগ ছিল জেলা প্রশাসনের কাছে। জেলা প্রশাসক মহোদয় আজ বিষয়টি দেখতে আমাদের এখানে পাঠিয়েছেন। এখানে এসে আনসার সদস্যদের সহায়তায় শতাধিক তরুণ-তরুণীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

এদিকে পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...