প্রকাশিত: ১৫/০৮/২০১৭ ১০:১৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৮ পিএম

ডেস্ক রিপোর্ট ::

রাজধানীর পান্থপথে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা হোটেলের ভেতরে গুলি ও বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ওলিও নামের ওই হোটেলটি থেকে এ শব্দ শোনা যায়।

এর আগে রাত তিনটা থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে পান্থপথের স্কয়ার হাসপাতালের পাশে ওই হোটেলটি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, শুনেছি পান্থপথের একটি ভবনে জঙ্গিরা অবস্থান করছে। পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সোয়াট টিম ভবনটি (হোটেল) ঘিরে রেখেছে। আশঙ্কা করা হচ্ছে, ঘিরে রাখা ওই ভবনে নাশকতার সরঞ্জাম থাকতে পারে।

বর্তমানে ঘটনাস্থলে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, সিআইডির ক্রাইম সিন ইউনিট, সোয়াট, ফায়ার সার্ভিস, অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। সোয়াটের সদস্যরা বাড়ির চারপাশে ঘোরাফেরা ও ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছে পুলিশ।

কলাবাগান থানার ওসি (তদন্ত) সমীর চন্দ্র সূত্রধর বলেন, হোটেলের ৪ তলায় ৩০১ নম্বর রুমে ‘জঙ্গি’ আছে বলে তথ্য পেয়েছি। তবে তারা কয়জন তা নিশ্চিত নই।

পাঠকের মতামত

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer