উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/০৮/২০২৩ ১:২৮ পিএম

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম নগরীর সড়কগুলো পানিতে ডুবে গেছে। এতে দুর্ঘটনা এড়াতে কক্সবাজার-চট্টগ্রাম রুটে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চান্দনাইশ এলাকা থেকে সময় সংবাদের প্রতিবেদক জানান, পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে চান্দনাইশ ও সাতকানিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। পাহাড়ি ঢলও গ্রামগুলোতে ঢুকছে। চট্টগ্রাম-কক্সবাজার সড়কের ওপর দিয়ে প্রবল স্রোতে পানি বয়ে যাচ্ছে। এতে সড়কটি দিয়ে যান চলাচল অনিরাপদ হয়ে পড়েছে। ফলে এ সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে, ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় প্রায় ছয় কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ।

সময় সংবাদের প্রতিবেদক আরও বলেন, চান্দনাইশ ও সাতকানিয়া উপজেলার কয়েক লাখ মানুষ গত দুদিন থেকে পানিবন্দি। ফসলি জমিও পানির নিচে তলিয়ে গেছে। পুকুরের মাছও বানের বানিতে ভেসে যাচ্ছে। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে হাতে কোনো কাজ নেই নিম্ন আয়ের মানুষের। এ কারণে সড়কে কোমর সমান পানিতে জাল নিয়ে নেমে পড়েছেন অনেকে। চেষ্টা করছেন মাছ ধরার।

চান্দনাইশ ও সাতকানিয়া উপজেলা ছাড়াও চট্টগ্রাম নগরীর হালিশহরেও জলাবদ্ধতা দেখা গেছে। সেখানেও অনেকজনকে মাছ ধরতে দেখা যায়। ওই এলাকার মাছ ধরতে থাকা যুবক সাদ্দাম বলেন, বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কয়েক দিন ঘর ধরে বের হতে পারছি না। কোনো কাজ নেই হাতে। এ কারণে গত দুদিন ধরে মাছ ধরার চেষ্টা করছি পানিতে। কয়েকটি মাছও পেয়েছি।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...