প্রকাশিত: ২৭/০৮/২০১৭ ৪:৫৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩০ পিএম

ডেস্ক রিপোর্ট::
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবা শামসুল আলম মোল্লা (৭০) পানিতে ডুবে মারা গেছেন। রোববার দুপুর আড়াইটার দিকে রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে গোসল করতে নেমে শামসুল আলম পুকুরের পানিতে তলিয়ে যান। সাগরপাড়া মহল্লাতেই শামসুল আলম মোল্লার বাসা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের অফিসার ফরহাদ হোসেন বলেন, শামসুল আলম মোল্লা মহল্লার ডা. আবদুল কাইয়ুমের পুকুরে গোসল করতে নেমেছিলেন। এরপর তিনি তলিয়ে যান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে দমকল বাহিনীকে খবর দেন। এরপর দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে পুকুরের তলদেশে অনুসন্ধান শুরু করে। পরে দুপুর আড়াইটার দিকে মরদেহ পাওয়া যায়। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, ক্রিকেটার পাইলটের বাবা মারা যাওয়ার ঘটনাটি তিনি শুনেছেন। তিনি পাইলটদের বাসায় যাচ্ছেন। পরবর্তীতে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer