ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৫/২০২৬ ৩:৪৩ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম ফলিয়াপাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার ২৬তম বার্ষিক সভা আজ শুক্রবার (৮ মে) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ১০টা থেকে মসজিদ সংলগ্ন মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন মসজিদের খতিব হযরত মাওলানা জয়নাল আবেদীন।

বার্ষিক এই দ্বীনি সম্মেলনে এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। জুমার নামাজ আদায়ের পাশাপাশি তারা দ্বীনি আলোচনা ও মসজিদ-মাদ্রাসার উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করেন।

মসজিদ ও মাদ্রাসা কমিটি সূত্রে জানা যায়, বর্তমানে প্রতিষ্ঠানটির বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। আয়োজকরা বলেন, “আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কাজে শরিক হওয়া অত্যন্ত সওয়াবের কাজ। সমাজের সামর্থ্যবান ও ধর্মপ্রাণ ব্যক্তিদের এই মহৎ কাজে সহযোগিতার জন্য আহ্বান জানানো হচ্ছে।”

তারা আরও জানান, যারা এই নেক কাজে অংশ নিতে চান, তারা সরাসরি মসজিদ প্রাঙ্গণে উপস্থিত হয়ে অনুদান প্রদান করতে পারবেন।

পাঠকের মতামত

ফেসবুক পোস্টে সাঈদ মুহাম্মদ আনোয়ারনীরবতার সীমা পেরিয়েছে, এবার তথ্য-প্রমাণে জবাব দেব

উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে ...

মিয়ানমারে দ্বিগুণ দামে বিক্রি, কক্সবাজারে ফের সক্রিয় সার পাচারকারীরা

এবার সীমান্ত দিয়ে সার পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছেন। ইতিমধ্যে টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ...

মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ৬ অপহৃত ভিকটিম উদ্ধারউখিয়া থানার অভিযানে এক মাসে গ্রেপ্তার ১৭১

কক্সবাজারের উখিয়ায় অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ...
Single Page Footer