উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ৪:১৯ পিএম

কক্সবাজারে নির্ধারিত সময়সূচী অনুযায়ী বাস ছাড়তে বলায় এক পর্যটককে মারধরের অভিযোগ উঠেছে গ্রিন লাইন পরিবহনের চালক ও কর্মচারীর বিরুদ্ধে।

পরে জেলা প্রশাসনের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে চালকের ডাইভিং লাইসেন্স জব্দ ও গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর ডলফিন মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুদ রানা।

ড্রাইভিং লাইসেন্স জব্দ করা চালক হচ্ছেন বাবুল খন্দকার।

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ জানান, ঢাকা থেকে পর্যটক আহসান হাবীব পরিবার নিয়ে কক্সবাজারে ঘুরতে আসেন। মঙ্গলবার রাতে তিনি গ্রিন লাইন পরিবহনে ঢাকায় ফিরছিলেন।

“সময়সূচী অনুযায়ী গাড়ি ছাড়তে বলায় ভুক্তভোগী পর্যটককে অশ্লীল ভাষায় গালাগাল করেন চালক। একপর্যায়ে চালকের ইন্ধনে পরিবহনের দুই কর্মচারী পর্যটকের গায়ে হাত তোলেন।“

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “পরে তারা দুর্ব্যবহার করার বিষয়টি আমাদের জানালে আমরা তাৎক্ষণিক একটি টিম নিয়ে অভিযান চালিয়ে চালকের ড্রাইভিং লাইসেন্স জব্দ করি। একইসঙ্গে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।“

তবে পর্যটকের গায়ে হাত দেওয়ার মূল অভিযুক্ত দুই কর্মচারী পালিয়ে যায় বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...