প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৫/০১/২০২৬ ৪:১৭ পিএম

বর্জ্যকে সমস্যা হিসেবে বিবেচনা নয়, বরং সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। বিশেষত: পোশাক শিল্পে কাঁচামালের ব্যবহার কমিয়ে আনা ও উৎপাদনের বর্জ্য পুনঃব্যবহারের মাধ্যমে এটি ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনা ও সুযোগ তৈরি করে। যখন কোন প্রতিষ্ঠান কম উপকরণ দিয়ে পণ্য তৈরি করতে পারে, তখন স্বাভাবিকভাবেই উৎপাদন খরচ কমে আসে। একই সঙ্গে, উৎপাদন প্রক্রিয়ায় যে বর্জ্য তৈরি হয় তা যদি নতুন পণ্য বা কাঁচামালে রূপান্তর করা যায়, তাহলে সেখান থেকেও আয় করা সম্ভব। বিশেষত: পোশাক খাতসহ বিভিন্ন শিল্পের বিকাশ ও প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে বাংলাদেশের টিকে থাকতে হলে এর কোন বিকল্প নেই। এমনকি ২০২৬ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের পরিক্রমায় এটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
গত বুধবার (১৪ই জানুয়ারি ২০২৬) রাজধানীর গুলশানের একটি হোটেলে ’সার্কো ট্র্যাক’ (CIRCO Track) শিরোনামে আয়োজিত তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এই তথ্য তুলে ধরা হয়।
সার্কুলার অর্থনীতির ধারণাকে ব্যবসায়ীদের মাঝে আরও ছড়িয়ে দিতে এবং পরিবেশ বান্ধব উৎপাদন প্রক্রিয়াকে গুরুত্ব দিয়ে শিল্প প্রতিষ্ঠানে বর্জ্যকে সম্পদে পরিণত করার ব্যবহারিক উপায় তুলে ধরতে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘সার্কো’ পদ্ধতি অণুসরণ করে পরিচালনা করা হয়েছে।
বাংলাদেশস্থ নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় আন্তর্জাতিক বিজনেস কনসালট্যান্ট প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স এই কর্মশালার আয়োজন করে। গত ১১ই জানুয়ারি ২০২৬ তারিখে তিনদিন ব্যাপী এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিএমইএ এর পরিচালক মোহাম্মদ সোহেল। ১১, ১৩ ও ১৪ ই জানুয়ারি-এই তিন দিন কর্মশালাটি অনুষ্ঠিত হয়। গতকাল ছিল কর্মশালার শেষ দিন। এতে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশস্থ নেদারল্যান্ডস দূতাবাসের প্রাইভেট সেক্টর ডেভলপমেন্ট, ইকোনমিক অ্যাফায়ার্স বিভাগের সিনিয়র পলিসি অ্যাডভাইজার তানজিলা তাজরিন ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন সার্কো ইন্টারন্যাশনালের কো-ফাউন্ডার পিটার ভন ওস,থাইল্যান্ডের সারকো ইন্টারন্যাশনালের প্রশিক্ষক নাটিনি দোরা সাই প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ব অর্থনীতির সংকট মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন (EU) ক্রমাগত পরিবেশবান্ধব উৎপাদনের দিকে অগ্রসর হচ্ছে। উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপে পরিবেশ সুরক্ষার বিষয়টি বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের জন্য একটা বড় চ্যালেঞ্জ।
আয়োজকরা জানান কর্মশালায় পোশাক ও টেক্সটাইল খাতের ১০টি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে পোশাকখাতের এস এম ই ছাড়াও, শীর্ষস্থানীয় উৎপাদনকারী, ও বি জি এম ই এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হাবটি আগামী মাসগুলোতে আরও তিনটি বিশেষায়িত ট্র্যাকের মাধ্যমে ৩০টি প্রতিষ্ঠান থেকে দু্জন করে মোট ৬০ জন কে প্রশিক্ষণ দেবে। ট্র্যাকে অংশগ্রহণকারীরা “সার্কুলারিটি অ্যাম্বাসেডর” হিসেবে গড়ে উঠবেন এবং স্থানীয় পর্যায়ে উদ্ভাবন ও নীতিগত অ্যাডভোকেসির একটি শক্তিশালী ইকোসিস্টেম গঠনে সহায়তা করবেন।
প্রসঙ্গত: সার্কো হাব বাংলাদেশ একটি কৌশলগত প্ল্যাটফর্ম, যা বিশেষ করে তৈরি পোশাক টেক্সটাইল খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে (Small and Medium-sized Enterprises -SMEs) পরিবেশবান্ধব সারকুলার উৎপাদনের দিকে ধাবিত করে। ডেলফট ইউনিভার্সিটি অব টেকনোলজির একাডেমিক কাঠামোর ওপর ভিত্তি করে এই পদ্ধতি বিশ্বব্যাপী ব্যাতিক্রমী ব্যবসায়ী মডেল তৈরী করার জন্য স্বীকৃত। এই প্ল্যাটফর্মের আওতায় আড়াই হাজারেরও অধিক বেশি কোম্পানিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সারকুলারিটিকে আরও সহজ, উন্মুক্ত, ও গ্রহণযোগ্য করার জন্য সার্কো হাব পোশাকশিল্পের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের নিয়ে সম্প্রতি একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে এবং স্থানীয় পর্যায়ে সারকুলারিটি বিশেষজ্ঞ তৈরির উদ্দেশ্যে কাজ করছে।
এই উদ্যোগে আরও সহযোগিতা করেছে নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সি এবং সার্কো নেদারল্যান্ডস।
ট্র্যাক সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন circohubbangladesh.org অথবা LinkedIn-এ CIRCO Hub Bangladesh পেজে যোগাযোগ করুন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...