জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান

পরিবেশ নেই, তবু রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা চলছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৯/২০২৩ ৯:৪৫ এএম

পরিবেশ সৃষ্টি না করে মিয়ানমারের জান্তা এ বছরের শেষ নাগাদ বাংলাদেশ থেকে কয়েক হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার আগ্রহ দেখাচ্ছে। অথচ রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো সমাধানে কোনো উদ্যোগই নেওয়া হয়নি।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের প্রধান ভোলকার তুর্ক গতকাল মঙ্গলবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদকে এ কথা জানান। মানবাধিকার পরিষদের অধিবেশনে তিনি মিয়ানমার পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।

হাইকমিশনার ভোলকার তুর্ক বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসইভাবে ফেরার পরিস্থিতি না থাকার বিষয়টি স্পষ্ট। রোহিঙ্গাদের নাগরিকত্ব, অবাধ চলাচলসহ অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সুরাহা হয়নি। ভোলকার তুর্ক মিয়ানমারে চলমান ট্র্যাজেডিকে অবর্ণনীয় বলে অভিহিত করেন। তিনি বলেন, মিয়ানমারের জনগণ প্রতিদিন ভয়ংকর হামলার শিকার হচ্ছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...

জাতিসংঘে আলোচনা নয়, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তার তাগিদ

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। ...