প্রকাশিত: ১৪/০৯/২০২১ ১:৩৫ পিএম

অনলাইন গনমাধ্যমে নিজ ঝুপড়ি বাসস্থানের ছবি ও ইয়াবা ব্যবসায়ীর তকমা সাজানো সহ, আমি নিম্ন স্বাক্ষরকারীর বিরুদ্ধে যেসব কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করেছে।সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।প্রকাশিত সংবাদটি মিথ্যা ও বিত্তিহীন।

মূলতঃ আমার মাথা গোঁজার ঠাঁই না থাকাতে ঝুপড়ি টিনের ঘরে বসবাস করে আসছি এবং ভাড়ায় নিয়ে একটি মুদির দোকান করে সচ্ছলতার সহিত জীবিকা নির্বাহ করে আসছি।

এমতাবস্হায় ঝুপড়ি ঘর পাহাড়ের পাদদেশে হওয়ায় নিজ নিরাপত্তাসহ পাহাড় ভাঙন রোধ করতে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা কে কেন্দ্র করে স্হানীয় একটি স্বার্থান্বেষী ষড়যন্ত্রকারী মহল আমি ও আমার পরিবারকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন ,ব্যবসায়ীক সুনাম ক্ষুন্ন করতে উঠেপড়ে লেগেছে।আমি কোন সময় বা কোন কালে ইয়াবার সাথে জড়িত ছিলাম না,এবংবর্তমানেও নাই,আমি ঐসব ব্যবসাকে ঘৃণা করি।

আমি উক্ত মিথ্যা, ভিত্তিহীন ,উদ্দেশ্যে প্রনোদিত ও বানোয়াট এবং মনগড়া-কাল্পনিক সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি।পাশাপাশি উক্ত মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট সংবাদে সংশ্লিষ্ট প্রশাসনসহ সকল জনসাধারনকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।ভবিষ্যতে আমাকে জড়িয়ে এ ধরনের মিথ্যা ও মানহানিকর সংবাদ পরিবেশন না করার জন্য সাংবাদিক ভাইদের বিনীত অনুরোধ রইল।

প্রতিবাদকারী,
মোহাম্মদ জাফর আলম
পিতা- ফরিদ আলম
সাং-ক্যাম্প ঢালা,সিকদার বিল
উখিয়া,কক্সবাজার।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...