উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/০৫/২০২৫ ১০:০৫ পিএম

চট্টগ্রাম কক্সবাজার রেললাইনের লোহাগাড়া এলাকায় চলন্ত ট্রেনে লাফ দিয়ে বাদশা মিঞা (৫৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুর ২ টার সময় উপজেলার আধুনগর স্টেশনের পাশে রশিদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মজিদার পাড়া এলাকার মৃত রজিউল্লাহর পুত্র বাদশা মিঞা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া রেলওয়ে স্টেশন মাস্টার দিদার হোসেন।

প্রত্যক্ষদর্শী সূত্র বলছে, একজন মধ্যবয়স্ক লোক হঠাৎ দৌড়ে এসে চলন্ত ট্রেনের সামনে লাফ দিলে শরীর কেটে দুই টুকরো হয়ে একটি অংশ ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে গিয়ে পড়ে।

জানা গেছে, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি প্রবাস থেকে ফিরেছেন। কিছুদিন যাবৎ পরিবারে অশান্তি চলছিল। এই অশান্তি থেকেই মূলত এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে লোহাগাড়া স্টেশন মাষ্টার দিদার হোসেন জানান, একজ মধ্যবয়স্ক লোক ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি কক্সবাজার রেলওয়ে পুলিশকে জানিয়েছি। রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...