প্রকাশিত: ০৬/১২/২০২০ ৯:৫১ পিএম

ইমাম খাইর::
উখিয়ার কুতুপালং বাজার সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা নারীর পরিচয় পাওয়া গেছে।

তার নাম রোকেয়া বেগম (৩৪)। সে কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের সোনা মিয়ার মেয়ে।

রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।
সন্ধ্যায় পরিচয় নিশ্চিত করেছে স্বজনেরা।

এর আগে সকালে কুতুপালং বাজার সংলগ্ন জমিতে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় বাসিন্দারা।

পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। তখনো কেউ লাশের পরিচয় জানাতে পারে নি।

লাশ উদ্ধার ও শনাক্তের সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মেদ সঞ্জুর মোরশেদ।

তিনি জানান, ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer